নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন | আই নিউজ বিডি

নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন
নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
****

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব ও দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি মন্তব্য করেছেন, নাহিদ ইসলাম ডাক দিলে এখন আর ১০০ লোকও জড়ো হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেও গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরে গেছেন। তার দাবি, নাহিদ ইসলামের ডাকে এখন আর ১০০ লোকও জড়ো হবে না।

একই পোস্টে এনসিপির বর্তমান সাংগঠনিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি জানতে চান, গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে পরিচিত নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি কেন নামসর্বস্ব দলে পরিণত হলো এবং এর দায় তিনি এড়াতে পারেন কি না।

নাহিদ ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিজেদের ভূমিকা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার অভিযোগও করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, গণঅভ্যুত্থানে একটি পক্ষের একক অবদান ছিল না; বরং অহংকার বাড়লে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এনসিপির নেতাকর্মীদের দলত্যাগের প্রসঙ্গ টেনে তিনি আরও প্রশ্ন তোলেন, নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছেন এবং কারা তাকে বর্জন করছেন, সেটি তিনি উপলব্ধি করতে পারছেন কি না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। এক দীর্ঘ বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং সাংগঠনিক গণতন্ত্রের অভাবসহ কয়েকটি কারণ তুলে ধরেন।

এনসিপির নেতৃত্ব ও সাংগঠনিক অবস্থান নিয়ে রাশেদ খাঁনের এই মন্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বা দলটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No se encontraron comentarios


News Card Generator