সাভারে গণ-অভ্যুত্থানে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ… | আই নিউজ বিডি

সাভারে গণ-অভ্যুত্থানে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাভারে গণ-অভ্যুত্থানে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১..
সাভারে গণ-অভ্যুত্থানে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১..
ছবি: সংগৃহীত
****

ঢাকা জেলার সাভারে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ নভেম্বর) ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের সদস্য মুহিতকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে যে, জুলাই আন্দোলনের সময় পুলিশের একটি স্থাপনা থেকে এসব গুলি লুট করে সে নিজের হেফাজতে রেখেছিল।

সাভার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, সাভারের ঠিক কোন থানা বা পুলিশ ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে মুহিত অসংগতিপূর্ণ তথ্য দিয়েছে। ঘটনার মূল রহস্য এবং বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator