মিরপুরে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা, হতাহত নেই | আই নিউজ বিডি

মিরপুরে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা, হতাহত নেই..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিরপুরে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা, হতাহত নেই..
মিরপুরে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা, হতাহত নেই..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বাসটির স্টাফদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে 'বিহঙ্গ পরিবহন'-এর একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে বাসের স্টাফরা তা নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনার সময় বাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল এবং এতে কোনো যাত্রী ছিলেন না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত চলছে।

Walang nakitang komento


News Card Generator