খানসামায় নারী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আজিজুল হক | আই নিউজ বিডি

খানসামায় নারী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আজিজুল হক

Azizar Rahman avatar   
Azizar Rahman
খানসামায় নারী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আজিজুল হক
খানসামায় নারী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আজিজুল হক
ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামায় এক নারীকে শ্লীলতাহানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে ক্বারী আজিজুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ।..

গ্রেপ্তার ক্বারী আজিজুল হক বীরগঞ্জ উপজেলার তুলশীপুর গ্রামের মোকছেদার রহমানের ছেলে। তিনি বায়তুল মুকাদ্দাস বিবি আছিয়া মহিলা কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনের পরিচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী নেউলা মাদ্রাসায় নারীদের উদ্দেশ্যে দ্বীনি বক্তব্য প্রদান শেষে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা চান সেই নারী। সেই সুযোগ কাজে লাগিয়ে বকুলতলা এলাকায় এবং পরবর্তীতে শুশুলী এলাকায় অভিযুক্ত ব্যক্তি তাঁর পথমধ্য শ্লীলতাহানি ও অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী খানসামা থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ক্বারী আজিজুল হককে গ্রেপ্তার করে।

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের সন্তানদের নিরাপদ পরিবেশ ও নৈতিক শিক্ষার প্রত্যাশায় পাঠিয়ে থাকেন। এমন প্রেক্ষাপটে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator