সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড, ভাতা নির্ধারণ এবং এতে প্রয়োজনীয় পরিবর্ধন ও পরিমার্জন সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক সরকারি গেজেটের মাধ্যমে এই কমিটি গঠনের তথ্য জানানো হয় গঠিত এই কমিটিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে
উচ্চপর্যায়ের এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে এছাড়া সদস্য হিসেবে আরও রয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
গঠিত কমিটিকে প্রশাসনিক ও তথ্যগত সহায়তা দেবেন সরকারের শীর্ষ কর্মকর্তারা সহায়তাকারী কর্মকর্তাদের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ গেজেটে উল্লেখ করা হয়েছে, এই কমিটিতে 'সচিব' বলতে সিনিয়র সচিবদেরও অন্তর্ভুক্ত করা হবে
কমিটির কার্যপরিধি নিয়ে বলা হয়েছে, বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে তা নিষ্পত্তির প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হবে তাদের অন্যতম প্রধান কাজ এছাড়া ভবিষ্যতে বেতনগ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের পাশাপাশি নতুন ঝুঁকিভাতা চালু এবং ভাতার হার হ্রাস-বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে এই কমিটি
কমিটি তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজনানুসারে সভা অনুষ্ঠিত হবে পুরো প্রক্রিয়ায় অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে