জামিন পেয়েই ক্ষিপ্ত পরীমনি: ‘আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!’

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে এক অপ্রত্যাশিত ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী পরীমনি। মোবাইল ফোনে ভিডিও ধারণকারী এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান তিনি। কী ঘটেছিল সেখানে?..
Eidok-এ শেয়ার
জামিন পেয়েই ক্ষিপ্ত পরীমনি: ‘আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!’
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (আজ) আদালত থেকে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে এক অপ্রত্যাশিত ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী পরীমনি গাড়ি লক্ষ্য করে যাওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণকারী এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান তিনি

আদালত প্রাঙ্গণের ফুটেজে দেখা যায়, পরীমনি তার নিরাপত্তা দল ও সহকারীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জামিন সংক্রান্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চান তবে পরীমনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তার সাদা গাড়ির দিকে হেঁটে যান

গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে তিনি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে চিৎকার করে বলেন, "আমার গায়ে হাত দিলেন কেন!" স্মার্টফোন হাতে থাকা ওই ব্যক্তি জবাবে বলেন, "আমি কেন আপনার গায়ে হাত দেব? আমি শুধু ভিডিও রেকর্ড করছি" এ সময় পরীমনির সহকারীরা দ্রুত এগিয়ে এসে বলেন, "আপনি তার গায়ে হাত দিয়েছেন আপনার হাত সেখানেই ছিল" প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা এই উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ক্ষিপ্ত পরীমনি গণমাধ্যমের সামনেই ওই ব্যক্তিকে ধমক দিয়ে বলেন, "আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে, সাহস হয় কী করে!" এরপর উপস্থিত লোকজন অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেন

দৃশ্যত বিরক্ত পরীমনি এরপর গাড়িতে উঠে বসেন অন্যদিকে, ওই ব্যক্তি উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন, "আমি তার গায়ে হাত দেইনি! তিনি কেন আমাকে অভিযুক্ত করছেন?" এরপর দ্রুতই তার গাড়ি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এই পরোয়ানা জারির পর অভিনেত্রী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সকাল ১১টা ৪০ মিনিটে সাদা গাড়িতে করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি ১১টা ৫৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 77 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 127 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 160 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 170 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 ভিউ