জামিন পেয়েই ক্ষিপ্ত পরীমনি: ‘আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!’ | আই নিউজ বিডি

জামিন পেয়েই ক্ষিপ্ত পরীমনি: ‘আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!’..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জামিন পেয়েই ক্ষিপ্ত পরীমনি: ‘আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!’..
জামিন পেয়েই ক্ষিপ্ত পরীমনি: ‘আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে!’..
ছবি: সংগৃহীত
জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে এক অপ্রত্যাশিত ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী পরীমনি। মোবাইল ফোনে ভিডিও ধারণকারী এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান তিনি। কী ঘটেছিল সেখানে?..

বৃহস্পতিবার (আজ) আদালত থেকে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে এক অপ্রত্যাশিত ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী পরীমনি গাড়ি লক্ষ্য করে যাওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণকারী এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান তিনি

আদালত প্রাঙ্গণের ফুটেজে দেখা যায়, পরীমনি তার নিরাপত্তা দল ও সহকারীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জামিন সংক্রান্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চান তবে পরীমনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তার সাদা গাড়ির দিকে হেঁটে যান

গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে তিনি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে চিৎকার করে বলেন, "আমার গায়ে হাত দিলেন কেন!" স্মার্টফোন হাতে থাকা ওই ব্যক্তি জবাবে বলেন, "আমি কেন আপনার গায়ে হাত দেব? আমি শুধু ভিডিও রেকর্ড করছি" এ সময় পরীমনির সহকারীরা দ্রুত এগিয়ে এসে বলেন, "আপনি তার গায়ে হাত দিয়েছেন আপনার হাত সেখানেই ছিল" প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা এই উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ক্ষিপ্ত পরীমনি গণমাধ্যমের সামনেই ওই ব্যক্তিকে ধমক দিয়ে বলেন, "আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে, সাহস হয় কী করে!" এরপর উপস্থিত লোকজন অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেন

দৃশ্যত বিরক্ত পরীমনি এরপর গাড়িতে উঠে বসেন অন্যদিকে, ওই ব্যক্তি উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন, "আমি তার গায়ে হাত দেইনি! তিনি কেন আমাকে অভিযুক্ত করছেন?" এরপর দ্রুতই তার গাড়ি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এই পরোয়ানা জারির পর অভিনেত্রী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সকাল ১১টা ৪০ মিনিটে সাদা গাড়িতে করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি ১১টা ৫৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন

Tidak ada komentar yang ditemukan


News Card Generator