মালয়েশিয়া অভিবাসন ব্যয় ৩ লাখের মধ্যে রাখার প্রস্তাব | আই নিউজ বিডি

মালয়েশিয়া অভিবাসন ব্যয় ৩ লাখের মধ্যে রাখার প্রস্তাব

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মালয়েশিয়া অভিবাসন ব্যয় ৩ লাখের মধ্যে রাখার প্রস্তাব
মালয়েশিয়া অভিবাসন ব্যয় ৩ লাখের মধ্যে রাখার প্রস্তাব
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অভিবাসন ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার প্রস্তাব দিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্রবাসী কল্যাণ মন্ত্রীর ইতিবাচক সাড়া, যা সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই বসবে মন্ত্রণালয়।..

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অভিবাসন ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার প্রস্তাব দিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে মালয়েশিয়ার এফডব্লিউএমএস’এ তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির এক বৈঠকে এই প্রস্তাবনা উঠে আসে বৈঠকে মন্ত্রী নিজেই রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্ভাব্য ব্যয়ের প্রস্তাবনা জানতে চান

বৈঠকে রিক্রুটিং এজেন্সির মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এসময় ব্যয়ের বিষয়ে মন্ত্রীর প্রশ্নের জবাবে একজন এজেন্সির মালিক জানান, আড়াই থেকে তিন লাখ টাকা হলে তারা কর্মী পাঠাতে পারবেন তবে সুযোগ থাকলে এই ব্যয় কিছুটা বাড়ানোর প্রস্তাবও দেন তিনি এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, এই সুনির্দিষ্ট প্রস্তাব সারা দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি করবে যে, কর্মী পাঠাতে জমি বা গরু বিক্রি করতে হবে না তিনি সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন

এসময় রিক্রুটিং এজেন্সির মালিকরা দ্রুত মালয়েশিয়ার লোক পাঠাতে মেডিক্যাল চালুর ঘোষণা দেওয়ার দাবি জানান বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক রিক্রুটিং এজেন্সিগুলোকে অস্বাভাবিক মুনাফা না করে সহনীয় মাত্রায় মুনাফা করার আহ্বান জানান তিনি বলেন, ভিসা প্রক্রিয়াকরণ, অফিস পরিচালনা ও জনবলের জন্য খরচ হয়, তাই মুনাফা স্বাভাবিক তবে তা যেন সহনীয় মাত্রায় থাকে, অস্বাভাবিক না হয়

মালয়েশিয়ার শ্রমবাজারের অভিবাসন ব্যয় নির্ধারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক আরও বলেন, মন্ত্রী মহোদয় এজেন্সিগুলোর কাছে মতামত চেয়েছেন এবং অনেকেই তাদের প্রস্তাব দিয়েছেন এটি নিয়ে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বসবে এবং কতটুকু ব্যয় নির্ধারণ করা যায়, সে বিষয়ে চিন্তা করবে

No se encontraron comentarios


News Card Generator