বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ খ্রিষ্টাব্দের ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের জন্য ২৪ দফা কঠোর নির্দেশনা জারি করেছে বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে এসব নির্দেশনা দেওয়া হয় পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্রের আসনবিন্যাস, কক্ষ পরিদর্শক নিয়োগ, পরীক্ষার্থীদের প্রবেশ এবং উত্তরপত্র সংরক্ষণ ও পাঠানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত নিয়মাবলী উল্লেখ করা হয়েছে
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার ৭ দিন আগে ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র প্যাকেটের সঙ্গে বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক প্রশ্নপত্রের ২ সেট পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা সিকিউরিটি খামে রাখতে হবে, তবে খামের মুখ বন্ধ করা যাবে না পরীক্ষার দিন ট্রেজারি অফিসারের উপস্থিতিতে ওই দিনের প্রশ্নপত্রের ৪ সেট (৫ম শ্রেণির ২ সেট ও ৮ম শ্রেণির ২ সেট) গ্রহণ করে সিকিউরিটি খামের মুখ বন্ধ করে পুলিশ প্রহরাসহ কেন্দ্রে আনতে হবে বোর্ডের পাঠানো এসএমএস মোতাবেক প্রশ্নপত্রের সেট কোড (ইবতেদায়ির জন্য সুরমা/কুশিয়ারা এবং দাখিলের জন্য রূপসা/তিস্তা) ব্যবহার করতে হবে এবং অব্যবহৃত সেটের খাম অক্ষত অবস্থায় কেন্দ্র সচিব সংরক্ষণ করবেন
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ২ ঘণ্টা ৩০ মিনিট এবং দাখিল ৮ম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ৩ ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে উভয় শ্রেণির পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী কুরআন মাজিদ ও তাজভিদ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে নেওয়া হবে কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে, একজন কেন্দ্রসচিব ইবতেদায়ি ও দাখিল উভয় পরীক্ষার দায়িত্ব পালন করবেন এবং তিনি ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে প্রবেশ করাতে পারবেন না ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন কেবল কেন্দ্রসচিব ব্যবহার করতে পারবেন প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ প্রত্যবেক্ষক এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন দায়িত্ব পালন করবেন ছাত্রী পরীক্ষার্থীদের কক্ষে একজন মহিলা শিক্ষক কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে থাকবেন
পরীক্ষার্থীদের কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি বেঞ্চে দুইজনের বেশি পরীক্ষার্থী বসতে পারবে না পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে; বিশেষ বিবেচনায় দেরিতে আসা পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে পরীক্ষা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে সিসি ক্যামেরা ও হ্যান্ড মাইকের ব্যবস্থা করতে বলা হয়েছে কেন্দ্রসচিবদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষা শুরুর ৭ দিন আগে মাদ্রাসা প্রধানদের কাছে হস্তান্তর নিশ্চিত করতে হবে উত্তরপত্র সংরক্ষণে, বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করে ইবতেদায়ির জন্য সাদা কাপড়ে এবং দাখিলের জন্য হলুদ কাপড়ে মুড়িয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ডাকঘর: পোস্তা, ঢাকা-১২১১ ঠিকানায় পুলিশ প্রহরাসহ পাঠাতে হবে এছাড়া, ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার জন্য পৃথক নীতিমালা বোর্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে