অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই | আই নিউজ বিডি

অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই..
অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই..
ছবি: সংগৃহীত
অর্থনৈতিক ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে ঐতিহাসিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মংলায় এই চুক্তি দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যাবে। বিস্তারিত জানতে পড়ুন।..

অর্থনৈতিক ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে আজ, ৫ নভেম্বর ২০২৬ তারিখে বাগেরহাটের মংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পথ সুগম হলো ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (CRCC) মংলা বন্দরে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, এই সমঝোতা স্মারক অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে ইনভেস্ট বাংলাদেশের সদস্য (শিল্প অঞ্চল) সালেহ আহমেদ এবং CRCC-এর সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং CRCC-এর চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন

এই সমঝোতা স্মারকের আওতায়, উভয় পক্ষ জ্বালানি, শিল্প ও পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস এবং মানবসম্পদ উন্নয়নসহ মূল খাতগুলোতে বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়ন করবে এবং সহযোগিতা সম্প্রসারিত করবে সম্ভাব্য বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীদারদের সাথে সংযুক্ত করতে এবং তাদের সম্পৃক্ততা সমন্বয় করতে ইনভেস্ট বাংলাদেশ সহায়তা করবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন

মংলা সফরকালে প্রধানমন্ত্রী বন্দরের সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মংলার কর্মসূচি শেষে তিনি সড়কপথে বাগেরহাট শহরে যান এবং হযরত খান জাহান আলী (র.)-এর মাজার জিয়ারত করেন এরপর তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হন এবং সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস' (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন

Aucun commentaire trouvé


News Card Generator