মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন… | আই নিউজ বিডি

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী..
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী..
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের বিস্তারিত ও চীনের বড় বিনিয়োগ সংক্রান্ত আপডেট জানতে পড়ুন।..

একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি বাগেরহাটের উদ্দেশে রওনা হন সফরের শুরুতেই প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে

মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে এতে চীনের এক্সিম ব্যাংক সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে প্রকল্পের অধীনে ৩৬৮ মিটার দৈর্ঘ্যের ১০ ও ১১ নম্বর দুটি কনটেইনার জেটি, ৮৭ হাজার ৬০০ বর্গমিটারের লোডেড ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটারের খালি ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটারের বিপজ্জনক পণ্য ইয়ার্ড নির্মাণ করা হবে এসব স্থাপনা চালু হলে বন্দরের বার্ষিক পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউতে উন্নীত হবে

বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পে ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিআরসিসির সহযোগী সংস্থা সিসিইসিসি গত জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরকালে দুই দেশের মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি এবং পরবর্তীতে ১০ অক্টোবরে এক্সিম ব্যাংকের সঙ্গে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি সই হয় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি চীনা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ ছাড়া ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও সিআরসিসির মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি (এমওইউ) স্বাক্ষরের সূচি রয়েছে

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ স্থানীয় সংসদ সদস্যরা স্বাগত জানান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী এবং পিজিআরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা

মোংলায় নির্ধারিত সরকারি ও কূটনৈতিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর দিনব্যাপী অঞ্চল সফর ও ক্রীড়া অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator