নারীদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান | আই নিউজ বিডি

নারীদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারীদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান..
নারীদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান..
ছবি: সংগৃহীত
****

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনই যথেষ্ট নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ এবং দীর্ঘ বিরতির পর পুনরায় কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, নারীর পূর্ণ সক্ষমতা কাজে লাগানো এবং টেকসই অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই হবে আগামীর জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক বিশেষ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দেশে নারীশিক্ষার বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, মাধ্যমিক পর্যায়েই প্রায় ৩৫ শতাংশ ছাত্রী পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এটি নারীদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামাঞ্চলের লাখ লাখ নারী এখনো জাতীয় অর্থনীতির মূলধারার বাইরে রয়েছেন।

তিনি বলেন, প্রকৃত নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু শিক্ষার সুযোগ দিলেই হবে না। প্রাথমিক শিক্ষা থেকে কর্মসংস্থান এবং নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পর্যন্ত নারীদের জন্য ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তুলতে হবে।

জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি নারীদের বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার।

সূত্র: দৈনিক ইত্তেফাক। 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator