খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | আই নিউজ বিডি

খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান..
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে অবস্থিত মাজারে যান।

এ সময় প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকালে এক দিনের সরকারি সফরে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন তিনি।

পরে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সূত্র: কালবেলা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator