হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে | আই নিউজ বিডি

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে..
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে..
ছবি: সংগৃহীত
****

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে, একই দিন আরেক সাংবাদিক রাজিব ঘোষকেও আটক করা হয়। তবে রাতে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়। ওইদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যাওয়ার কথা ছিল তার।

没有找到评论


News Card Generator