ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে যুবলীগ নেতা আটক | আই নিউজ বিডি

ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে যুবলীগ নেতা আটক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে যুবলীগ নেতা আটক
ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে যুবলীগ নেতা আটক
ছবি: সংগৃহীত
****

ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট থেকে হিমাংশু পাল নামে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন তিনি। এ সময় যাচাই-বাছাই করে স্টপ লিস্টে তার নাম পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ২০২৬ সালের ১৭ জুলাই দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator