ডিসেম্বরে হতে পারে এনটিআরসিএর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, আসছে বড়… | আই নিউজ বিডি

ডিসেম্বরে হতে পারে এনটিআরসিএর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, আসছে বড় পরিবর্তন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডিসেম্বরে হতে পারে এনটিআরসিএর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, আসছে বড় পরিবর্তন..
ডিসেম্বরে হতে পারে এনটিআরসিএর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, আসছে বড় পরিবর্তন..
ছবি: সংগৃহীত
এনটিআরসিএর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। নিবন্ধন নয়, এবার পরীক্ষার পর থাকছে সরাসরি নিয়োগের বড় সুযোগ। বিস্তারিত জানতে পড়ুন পুরো সংবাদ।..

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই নতুন এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ এনটিআরসিএর একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে

এনটিআরসিএ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর এই মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে উক্ত পরীক্ষা শেষ হওয়ার পর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের চূড়ান্ত উদ্যোগ নেওয়া হতে পারে তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে

এবারের পরীক্ষা প্রক্রিয়ায় একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এতদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে মূলত প্রাক-যোগ্যতা যাচাই করা হলেও, এবার পরীক্ষা শেষে সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হচ্ছে নিয়ম ও কাঠামোর এই পরিবর্তনের কারণে প্রচলিত ধারাবাহিকতায় এটি '১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা' হিসেবে গণ্য না হয়ে 'নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা' হিসেবে অভিহিত হবে

উল্লেখ্য, এর আগে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা দীর্ঘ বিরতির পর এবার নতুন ধারায় শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করছে এনটিআরসিএ

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator