মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হলেন এমপি ইশরাক অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে নতুন ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশের তারিখ থেকেই নতুন কমিটির কার্যক্রম কার্যকর হবে। জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে আগের অ্যাডহক কমিটি যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণে আগের কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আদেশে আরও বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির ছয়জন সহসভাপতি হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী। সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় হওয়ার পাশাপাশি বিচারক ও ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটির দুই যুগ্ম সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান এবং চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরই হবে নতুন কমিটির প্রধান কাজ। বিভাগ : জাতীয় HTML Comment Box is loading comments... বাগেরহাট ও খুলনার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে কমিশন গঠন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে তিন আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের কারণ দর্শানোর নোটিশ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে অশান্ত শিল্পাঞ্চল: এসপি শামীমা পারভীন সব অনিশ্চয়তা কাটিয়ে ৮০০-এর বেশি পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে এমভি বার আউলিয়া মার্কিন নির্বাচনের প্রভাবে তেলের দাম ৯৩ ডলারে নেমেছে মঠবাড়িয়ায় হরিণের মাংস পাচারকালে পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেফতার ২, জব্দ ২০ কেজি সাদুল্লাপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বৃক্ষরোপণ মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে চতুর্থ আতলেতিকো ম্যাচে রদ্রিকে পাচ্ছে না বার্সা ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান সিনেটর ভ্যান হলেনের প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ টানা ৭ হারের পরও সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে বড় জয়ী ও পরাজিত হলেন যারা আজ সকাল থেকে সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিচ্ছেন পোশাক শ্রমিকরা জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা ফের জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হলেন এমপি ইশরাক | আই নিউজ বিডি
कोई टिप्पणी नहीं मिली