দ্য এ্যাংরি বার্ডস মুভি ৩'-এ ব্ল্যাকপিঙ্ক জিসুর নতুন গান 'সান… | আই নিউজ বিডি

দ্য এ্যাংরি বার্ডস মুভি ৩'-এ ব্ল্যাকপিঙ্ক জিসুর নতুন গান 'সান শাওয়ার্স'..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দ্য এ্যাংরি বার্ডস মুভি ৩'-এ ব্ল্যাকপিঙ্ক জিসুর নতুন গান 'সান শাওয়ার্স'..
দ্য এ্যাংরি বার্ডস মুভি ৩'-এ ব্ল্যাকপিঙ্ক জিসুর নতুন গান 'সান শাওয়ার্স'..
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের তারকা সদস্য জিসু নিয়ে আসছেন তাঁর নতুন গান 'সান শাওয়ার্স'। আসছে অ্যানিমেটেড সিনেমা 'দ্য এ্যাংরি বার্ডস ৩'-এ স্থান পাওয়া গানটিতে থাকছে জিসুর শৈশবের এক বিশেষ চমক!..

দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ সুপারগ্রুপ 'ব্ল্যাকপিঙ্ক'-এর জনপ্রিয় তারকা জিসু আসন্ন অ্যানিমেটেড চলচ্চিত্র 'দ্য এ্যাংরি বার্ডস মুভি ৩'-এর জন্য একটি মৌলিক গান গাইছেন আন্তর্জাতিক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য হলিউড রিপোর্টার'-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জিসুর নিজের সহ-রচিত এই গানটির শিরোনাম রাখা হয়েছে 'সান শাওয়ার্স'

গানটি অ্যানিমেটেড এই চলচ্চিত্রের মূল গল্পের পাশাপাশি এর আসন্ন ট্রেলারেও ব্যবহার করা হবে গানটির অ্যালবাম আর্টওয়ার্কে 'শুমোন' (Shumon) নামের ছোট একটি ধূলিকণাসদৃশ কাল্পনিক চরিত্রের উপস্থিতি দেখা যাবে চরিত্রটি মূলত কে-পপ আইডল হিসেবে আত্মপ্রকাশ করার অনেক আগে, মাধ্যমিক স্কুলে পড়ার সময় নিজের হাতে এঁকেছিলেন জিসু শৈশবের সেই সৃষ্টিকে এভাবে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখে এটি তাঁর জন্য অত্যন্ত অর্থবহ ও বিশেষ এক অনুভূতি বলে জানান এই গায়িকা

হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিবৃতিতে জিসু বলেন, "দ্য এ্যাংরি বার্ডস মুভি ৩-এর অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এ ফ্র্যাঞ্চাইজির সিনেমার রঙিন চরিত্র, নিখাদ রসবোধ ও ভালোবাসা আমি সব সময় পছন্দ করি 'সান শাওয়ার্স' গানটির মাধ্যমে সিনেমার আনন্দঘন ও প্রফুল্ল শক্তিকে তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে হাসাবে এবং ছন্দের তালে নাচতে উদ্বুদ্ধ করবে" ছুটির মৌসুমে বড় পর্দায় সিনেমাটি দেখার সময় সবাই গানটি উপভোগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে জন রাইস পরিচালিত এই সিনেমায় জেসন সুডেকিস, জশ গ্যাড, এমা মেয়ার্স, লিলি জেমস ও কেকি পামারসহ একঝাঁক জনপ্রিয় তারকা বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন একাধারে অভিভাবকত্ব সামলানো এবং বিশ্বকে রক্ষা করার এক নতুন ও মজাদার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে এবারের সিনেমার গল্প

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator