বিশ্বজুড়ে সাড়া জাগানো ড্রামা সিরিজ ‘ওয়ান ডে’-এর সাফল্যের পর এবার আরেকটি জনপ্রিয় সাহিত্যকর্ম পর্দায় নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স মার্কিন লেখিকা কার্টিস সিটেনফেল্ডের ২০০৫ সালের সাড়াজাগানো বেস্টসেলার উপন্যাস ‘প্রেপ’ (Prep) অবলম্বনে একটি ইয়ং-অ্যাডাল্ট ড্রামা সিরিজ নির্মাণের আনুষ্ঠানিক সবুজ সংকেত দিয়েছে প্ল্যাটফর্মটি আধা ঘণ্টার পর্বের এই প্রজেক্টটি সরাসরি সিরিজ হিসেবে নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে
বাফটা টিভি পুরস্কার বিজয়ী চিত্রনাট্যকার নিকোল টেলর সিরিজটির প্রধান লেখক ও শোরানার হিসেবে দায়িত্ব পালন করছেন গ্লোরিয়া স্যাঞ্চেজ প্রডাকশনসের ব্যানারে প্রজেক্টটির নির্বাহী প্রযোজনায় টেলরের সঙ্গে থাকছেন মূল বইয়ের লেখিকা কার্টিস সিটেনফেল্ড, হলিউড তারকা উইল ফেরেল, জেসিকা এলবাম এবং অ্যালিক্স টেলর সিরিজটির গল্প আবর্তিত হয়েছে লি ফিওরা নামের এক কিশোরীকে কেন্দ্র করে, যে নিউ ইংল্যান্ডের অত্যন্ত অভিজাত বোর্ডিং স্কুল ‘অল্ট’-এ স্কলারশিপ পেয়ে ভর্তি হয় প্রিভিলেজড ও আত্মবিশ্বাসী সহপাঠীদের ভিড়ে বন্ধুত্ব, ভালোলাগা এবং শ্রেণিভেদের জটিল বাস্তবতায় তার নিজেকে মানিয়ে নেওয়ার দীর্ঘ সংগ্রাম এতে তুলে ধরা হবে
বইটি প্রকাশের দীর্ঘ প্রায় ২২ বছর পর অবশেষে এর টিভি রূপান্তর বাস্তবে রূপ নিচ্ছে এর আগে প্রায় এক দশক আগে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও (HBO) উপন্যাসটি অবলম্বনে একটি কমেডি সিরিজ নির্মাণের উদ্যোগ নিলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায় তবে নেটফ্লিক্সের নতুন এই রূপান্তরটি কমেডি নয়, বরং গভীর ড্রামা ঘরানার ফরম্যাটে তৈরি হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে সিরিজটির চিত্রনাট্যকারদের দল (রাইটার্স রুম) কাজ শুরু করতে যাচ্ছে
দীর্ঘদিন পর প্রিয় উপন্যাসটি পর্দায় আনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা নিকোল টেলর তিনি জানান, বিশ বছর আগে বইটি পড়ার পর থেকেই তিনি এটি রূপান্তরের অপেক্ষায় ছিলেন অন্যদিকে লেখিকা কার্টিস সিটেনফেল্ড জানান, ২২ বছরের এই দীর্ঘ প্রতীক্ষার পর নিকোল টেলরের দূরদর্শী চিত্রনাট্যের মাধ্যমে গল্পটি নতুন জীবন পাচ্ছে নেটফ্লিক্সের কিশোর ও তরুণনির্ভর জনপ্রিয় কনটেন্টের তালিকায় নতুন এই সিরিজটি দর্শকদের কতটা আলোড়িত করে, এখন সেটিই দেখার অপেক্ষা