বায়েজীদ ইসলাম জয়, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযানে তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট