ডিমের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা | আই নিউজ বিডি

ডিমের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা

Alamin hosen suvo avatar   
Alamin hosen suvo
ডিমের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা
ডিমের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা
ছবি: সংগৃহীত
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে ডিমের বাজার। গত সপ্তাহে প্রতি হালি ডিমের দাম ৫০ টাকা থাকলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকায়। দাম কমায় স্ব..

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে যখন দিশেহারা সাধারণ মানুষ, তখন বাজারে কমেছে ডিমের দাম। গত সপ্তাহে প্রতি হালি ডিম ৫০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪৩ থেকে ৪৫ টাকায়। প্রতি হালিতে ৫ থেকে ৭ টাকা দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

পুষ্টিগুণে সমৃদ্ধ ও সহজলভ্য খাবার হিসেবে ডিমের চাহিদা সব শ্রেণি-পেশার মানুষের কাছে রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি ব্যাচেলরদের দৈনন্দিন খাবারের অন্যতম ভরসা ডিম। সহজে রান্না করা যায় এবং তুলনামূলক কম খরচে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হওয়ায় খাবারের তালিকায় ডিমের গুরুত্ব অনেক বেশি।ক্রেতারা বলছেন, চাল, ডাল, তেলসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ডিমের দাম কিছুটা কমায় তাঁরা স্বস্তি পাচ্ছেন।ক্রেতা ও ভোগতারা বলেন বাজারে সবকিছুর দাম এত বেশি যে সাধারণ মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ডিমের দাম কিছুটা কমায় অনেকটাই স্বস্তি লাগছে।তবে ক্রেতাদের প্রত্যাশা, শুধু ডিম নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও কমে আসবে। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে।সব মিলিয়ে, ডিমের বাজারে এই মূল্যহ্রাস সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর হলেও অন্যান্য পণ্যের দাম কমার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator