প্লেব্যাক সম্রাটের অজানা অধ্যায়: সিনেমার বাইরে এন্ড্রু কিশোরের… | আই নিউজ বিডি

প্লেব্যাক সম্রাটের অজানা অধ্যায়: সিনেমার বাইরে এন্ড্রু কিশোরের আধুনিক গান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্লেব্যাক সম্রাটের অজানা অধ্যায়: সিনেমার বাইরে এন্ড্রু কিশোরের আধুনিক গান..
প্লেব্যাক সম্রাটের অজানা অধ্যায়: সিনেমার বাইরে এন্ড্রু কিশোরের আধুনিক গান..
ছবি: সংগৃহীত
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর মানেই সিনেমার অসংখ্য জনপ্রিয় গান। কিন্তু চলচ্চিত্রের বাইরে আধুনিক গানেও তার ছিল এক স্বতন্ত্র পরিচয়। তার একক অ্যালবাম ও বিশেষ কিছু আধুনিক গান সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন।..

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের নাম এলেই সামনে আসে তার কণ্ঠের অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের কথা 'প্লেব্যাক সম্রাট' হিসেবে পরিচিত এই শিল্পী কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রের সংগীতকে সমৃদ্ধ করেছেন তবে চলচ্চিত্রের বাইরে আধুনিক গানেও ছিল তার এক স্বতন্ত্র পরিচয়, যা তার অডিওর একক অ্যালবাম ও আধুনিক গানের এক অজানা অধ্যায় উন্মোচন করে

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং সংগীতগুরু আবদুল আজিজ বাচ্চুর কাছে তিনি গানের তালিম নেন শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকসংগীত ও দেশাত্মবোধক গানে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি স্বাধীনতার পর রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবেও গান করেছেন

এন্ড্রু কিশোরের সংগীতজীবনের শুরু সিনেমার প্লেব্যাককে কেন্দ্র করে ছিল না সংগীতের শুরুতে শাস্ত্রীয় সংগীতের চর্চা করলেও একপর্যায়ে আধুনিক গানের প্রতি তার আগ্রহ তৈরি হয় আধুনিক গানের শিল্পী হিসেবে নিজেকে তৈরি করার পরই ১৯৭৭ সালে সিনেমার প্লেব্যাকে তার প্রবেশ ঘটে এরপর ধীরে ধীরে চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, একক আধুনিক গানের অ্যালবাম করার সুযোগ খুব বেশি পাননি

এন্ড্রু কিশোরের অডিও অ্যালবামের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে এর মধ্যে 'ভুল সবই ভুল' অ্যালবামের শিরোনাম গানসহ 'শোনো গো চাঁদ শোনো তারা', 'তানপুরাটার মতো', 'যার কারণে কান্দেরে মন', 'ভালোবাসা মরে গেছে', 'ভুল বুঝে তোমাকে কষ্ট দিয়েছি' গানগুলো শ্রোতাদের মধ্যে আলোচিত হয়েছিল এছাড়া, 'বড় মনে পড়ে' অ্যালবামের 'প্রিয়তমা', 'সুখের দিনে', 'মানুষ জন্ম দিয়ে', 'সুখের বাসরে তুমি' এবং 'অন্তরের আপন তুমি' অ্যালবামের 'কোন আসমানে', 'হদয়ের কথা', 'পরান বন্ধুরে' গানগুলোও উল্লেখযোগ্য মিতালী মুখার্জীর সঙ্গে 'প্রাণের মাঝে তুমি' নামে তার একটি দ্বৈত অ্যালবামও রয়েছে

আধুনিক গান' শিরোনামে তার একটি একক অ্যালবামে গান লিখেছেন আহমেদ ইউসুফ সাবের ও সুর করেছেন আবিদ হোসেন প্রণব ঘোষের সুরে 'অনুতাপে জ্বলছি' এবং মান্নান মোহাম্মদের সুরে 'অন্তর বাহিরে তুমি' শিরোনামেও একক অ্যালবাম রয়েছে সিনেমার বাইরে তার আলোচিত গানের মধ্যে জনপ্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'-তে গাওয়া মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রুপুর সুরে 'পদ্মপাতার পানি নয়' এবং কিংবদন্তি লেখক সৈয়দ শামসুল হকের লেখা ও আলম খানের সুরে 'ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে' বিশেষভাবে উল্লেখযোগ্য এন্ড্রু কিশোর আধুনিক গান থেকে কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হননি এবং সুযোগ পেলেই অডিও অ্যালবাম, টেলিভিশনের অনুষ্ঠান ও বিশেষ সংগীতায়োজনে অংশ নিয়েছেন

コメントがありません


News Card Generator