বগুড়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা… | আই নিউজ বিডি

বগুড়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বগুড়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার..
বগুড়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

বগুড়ার ধুনটে বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোসাইবাড়ী বাজার এলাকা থেকে রফিকুল ইসলাম রাঙ্গাকে এবং রাত ১টার দিকে মানিকপোটল গ্রামের নিজ বাড়ি থেকে লাল মিয়া আকন্দকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রাঙ্গা (৫০) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. লাল মিয়া আকন্দ (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে রফিকুল ইসলাম রাঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে লাল মিয়া আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম কালবেলাকে বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি পৃথক মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Geen reacties gevonden


News Card Generator