মেঘনা গ্রুপে বড় নিয়োগ: ১১ ক্যাটাগরিতে ১৩২ জনের চাকরির সুযোগ | আই নিউজ বিডি

মেঘনা গ্রুপে বড় নিয়োগ: ১১ ক্যাটাগরিতে ১৩২ জনের চাকরির সুযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মেঘনা গ্রুপে বড় নিয়োগ: ১১ ক্যাটাগরিতে ১৩২ জনের চাকরির সুযোগ..
মেঘনা গ্রুপে বড় নিয়োগ: ১১ ক্যাটাগরিতে ১৩২ জনের চাকরির সুযোগ..
ছবি: সংগৃহীত
দেশসেরা শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ১৩২ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে অংশ নিয়ে কাজের সুযোগ পেতে বিস্তারিত পড়ে নিন.....

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের অঙ্গপ্রতিষ্ঠান ‘মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কমপ্লেক্সের জন্য ১১টি পৃথক পদে মোট ১৩২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে (ওয়াক-ইন-ইন্টারভিউ) অংশগ্রহণের সুযোগ পাবেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অপারেটর/অপারেটর (২০ জন), ক্রেন ও কালার অপারেটর (১৫ জন), সুপারভাইজার/ফোরম্যান (৬ জন), কিউসি ও অন্যান্য অপারেটর (২০ জন), সহকারী অপারেটর (১৫ জন), ডাই কারেক্টর (৫ জন), হেল্পার (৩০ জন), ড্রাইভার (৬ জন), ডেলিভারি সুপারভাইজার/ম্যান (৫ জন), ইটিপি/ডব্লিউটিপি অপারেটর (৬ জন) এবং মিলিং/লেদ/সিএনসি অপারেটর (৪ জন) পদে জনবল নেওয়া হবে পদভেদে সংশ্লিষ্ট কাজে ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হলেও অভিজ্ঞতার ভিত্তিতে সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য

হেল্পার পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং এতে এসএসসি পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন অন্যদিকে, ড্রাইভার পদের জন্য হেভি লাইসেন্সসহ ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে আবেদনকারীদের ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে

নির্ধারিত সময়ে প্রার্থীরা ‘মেঘনা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা’ ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন ৪ থেকে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে বিস্তারিত তথ্যের জন্য ০১৭০৯৬৪২৮৬৬ ও ০১৫২১৪৪৪০১৭ নম্বরে অথবা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে (www.mgi.org) যোগাযোগ করতে বলা হয়েছে

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator