১৯৭৫ সালের ৭ নভেম্বর: তৎকালীন পত্রিকার পাতায় সিপাহি-জনতার ঐতিহাসিক… | আই নিউজ বিডি

১৯৭৫ সালের ৭ নভেম্বর: তৎকালীন পত্রিকার পাতায় সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
১৯৭৫ সালের ৭ নভেম্বর: তৎকালীন পত্রিকার পাতায় সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব..
১৯৭৫ সালের ৭ নভেম্বর: তৎকালীন পত্রিকার পাতায় সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব..
ছবি: সংগৃহীত
১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবকে কীভাবে তুলে ধরেছিল তৎকালীন জাতীয় দৈনিকগুলো? ইত্তেফাক, সংবাদ ও দৈনিক বাংলার পাতায় উঠে আসা সেই উত্তাল দিনের চিত্র জানুন।..

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি অন্যতম ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ করে এ দিনে দেশপ্রেমিক সিপাহি ও জনতা একাত্ম হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিল ৩, ৪ ও ৫ নভেম্বর দেশজুড়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল, ৬ নভেম্বর রাতের সিপাহি-জনতার বিপ্লব সেই সব চক্রান্ত নস্যাৎ করে দেয় রেডিওতে জিয়াউর রহমানের মুক্তির বার্তা এবং জাতীয় ঐক্যের ডাক সারা দেশে জাতীয়তাবাদের এক অভূতপূর্ব জোয়ার সৃষ্টি করে

তৎকালীন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর প্রতিবেদনে এই বিপ্লব ও গণজাগরণের জীবন্ত চিত্র ফুটে ওঠে 'দৈনিক ইত্তেফাক' তাদের ‘আনন্দের জোয়ারে ভাসমান নগরী’ শীর্ষক প্রতিবেদনে জানায়, ভীতি ও উৎকণ্ঠাময় রাতের পর রেডিও বাংলাদেশে "সিপাহি বিপ্লব জিন্দাবাদ" এবং জেনারেল জিয়া মুক্ত হওয়ার ঘোষণা শোনামাত্রই রাজধানীর মানুষ ভীতি ভুলে রাস্তায় নেমে আসে সেনা যানবাহন ও ট্যাঙ্কের সঙ্গে মিছিলে সিপাহি এবং সাধারণ জনগণ একে অপরকে বুকে জড়িয়ে নেয় একই সাথে পত্রিকাটির সম্পাদকীয় ‘স্বাধীনতা, আমার স্বাধীনতা’-তে বলা হয়, সংক্ষুব্ধ জনগণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত

দৈনিক সংবাদ'-এর ‘রাজধানীজুড়ে মানুষের আনন্দ মিছিল’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেজর জেনারেল জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর রাজধানীজুড়ে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল বের হয় 'সিপাহি-জনতা ভাই ভাই' এবং 'মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ঢাকা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর এমন অভূতপূর্ব আনন্দ ও সামরিক-বেসামরিক সম্প্রীতির দৃশ্য ঢাকা শহর আর দেখেনি পত্রিকাটির 'মুক্তিগ্রামের এক নেতার অগ্রণী ভূমিকা' শীর্ষক সম্পাদকীয়তে সংকটকালে জিয়াউর রহমানের সঠিক নেতৃত্বের প্রশংসা করা হয়

অন্যদিকে 'দৈনিক বাংলা' তাদের প্রতিবেদনে উল্লেখ করে, শুক্রবার ভোরের আলো ফুটতেই সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মেহনতি জনতা সিপাহিদের সাথে রাজপথে নেমে উল্লাসে ফেটে পড়ে পত্রিকাটির 'বাংলাদেশ জিন্দাবাদ' শিরোনামের সম্পাদকীয়তে বলা হয়, এটি ছিল সিপাহি ও জনতার এক ঐতিহাসিক এবং অনন্য জয় দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্রকে ব্যর্থ করে দিয়ে এই বিপ্লব সাড়ে সাত কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে বিশ্বদরবারে পুনপ্রতিষ্ঠিত করেছিল

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator