ভরিতে ৩,৩২৪ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের | আই নিউজ বিডি

ভরিতে ৩,৩২৪ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভরিতে ৩,৩২৪ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের
ভরিতে ৩,৩২৪ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের
ছবি: সংগৃহীত
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। বাজুসের নতুন এই দর এবং রুপার বর্তমান বাজারদর জানতে বিস্তারিত পড়ুন।..

দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার (৪ নভেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে

বিজ্ঞপ্তি অনুযায়ী, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতভাবে সোনা ও রুপার ভ্যাটসহ নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৮৫৯ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকায় এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার পাশাপাশি রুপার নতুন দরও প্রকাশ করেছে বাজুস নতুন অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে

বাজুস নির্দেশ দিয়েছে, সোনা ও রুপার অলংকারের ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট মজুরি প্রযোজ্য হবে ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তন করতে হবে পরবর্তী নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে

এর আগে গত সোমবার (২ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস চলতি বছর বাজুস এখন পর্যন্ত সর্বমোট ১৩১ বার সোনার দাম সমন্বয় করেছে; যার মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে অন্যদিকে, আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator