প্রচ্ছদসর্বশেষজাতীয়রাজনীতিআইন ও অপরাধদেশআন্তর্জাতিকবিশেষ খবরঅর্থ-বাণিজ্যবিনোদনখেলাতথ্যপ্রযুক্তিশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনসাহিত্যঅন্যান্য বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১৯ কার্তিক ১৪৩৩ প্রচ্ছদসর্বশেষ খবরজাতীয়রাজনীতিআইন ও অপরাধদেশবিশেষ খবরআন্তর্জাতিককলামমতামতবিশ্লেষণঅর্থ-বাণিজ্যবিনোদনখেলাস্বাস্থ্যশিক্ষাক্যাম্পাসজীবনযাপনজার্নিতথ্যপ্রযুক্তিচাকরিআবহাওয়াঅন্যান্যসাহিত্যস্বাধীনতার ৫০প্রেস রিলিজবিশেষ আয়োজনআর্কাইভ Facebook Twitter YouTube LinkedIn Instagram সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা এবং প্রতিদিন বিপুলসংখ্যক কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীর যাতায়াতের কারণে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শুধু প্রবেশের সময় নয়, সচিবালয়ের ভেতরে অবস্থানকালেও পরিচয়পত্র এমনভাবে রাখতে হবে, যাতে সহজেই তা দেখা যায়। অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমানো, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানের সই করা চিঠিটি সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কর্মচারীর সচিবালয় প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন। এতে উল্লেখ করা হয়, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী প্রবেশ কার্ডধারীদের পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদর্শন একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা কর্মচারীদের আবশ্যিকভাবে পরিচয়পত্র সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনার ফলে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ কার্ড শুধু সঙ্গে রাখলেই চলবে না, তা দৃশ্যমান অবস্থায় রাখতে হবে। এর মাধ্যমে সচিবালয়ের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং অনুমোদিত প্রবেশাধিকার তদারকি সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি মাইকে ঘোষণার মাধ্যমে এবার ভেকু দিয়ে বাণিজ্যমেলার গেট ভাঙলেন শিক্ষার্থীরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান Available for iPhones & iPads Available in Google Play যোগাযোগগোপনীয়তার নীতিশর্তাবলীবিজয়-ইউনিকোড কনভার্টার © 2026 Bangla Tribune Online Media This website uses cookies to enhance your browsing experience and provide personalized content and advertisements. By continuing to use this site, you consent to the use of cookies in accordance with our Policy. Accept
সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা | আই নিউজ বিডি
Hiçbir yorum bulunamadı