এসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল | আই নিউজ বিডি

এসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল
এসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল
ছবি: সংগৃহীত
****

English সর্বশেষ E-paper Today’s News বাংলাদেশ আন্তর্জাতিক মতামত খেলা বাণিজ্য বিনোদন জীবনযাপন প্রযুক্তি ও স্টার্টআপ সাহিত্য এক্সপ্লেইনার বিশ্লেষণ © 2026 thedailystar.net | Powered by: RSI Lab Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. পড়তে পারেন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টা আগে বাংলাদেশ ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ১০ ঘণ্টা আগে আন্তর্জাতিক মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, কারা আছেন? ২ ঘণ্টা আগে ফুটবল তৃতীয় টার্মিনালের খসড়া চুক্তি: ১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয় ১১ ঘণ্টা আগে বাংলাদেশ আফগানিস্তান প্রিমিয়ার লিগ: দল পেলেন বাংলাদেশের সাকিব, নাহিদ ও শামীম ৭ ঘণ্টা আগে ক্রিকেট এসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল ৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন সর্বশেষ আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সায়েদকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদের সই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা ফারুক আহমেদ। অন্যদিকে, জিএমপির বর্তমান কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্প পুলিশে পদায়ন করা হয়েছে। শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। এদিকে, রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জে পদায়ন করা হয়েছে। তিনি ওই রেঞ্জের ডিআইজির দায়িত্বে থাকা আশিক সায়েদের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে, পাঁচ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে। জেলাগুলো হলো—নীলফামারী, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারীর এসপি মো. ফরহাদ হোসেন খানকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের এসপি মো. মেনহাজুল আলমকে নীলফামারীর নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ শাখার (এসবি) উপপরিচালক (এসপি) মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে নেত্রকোণার এসপি হিসেবে বদলি করা হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে। বরগুনার এসপি মো. কুদরত-ই-খুদাকে জামালপুরে বদলি করা হয়েছে। অন্যদিকে, এসআরবির এসপি কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নেত্রকোণার এসপি মো. তারিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলির বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জারি করা আগের আদেশটিও বাতিল করা হয়েছে। এসআরবি পুলিশ সম্পর্কিত খবর মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, কারা আছেন? ২ ঘণ্টা আগে ফুটবল অভাবের সংসারে দুই বোনের স্বপ্নজয়, দুজনই পেলেন জিপিএ-৫ ৬ ঘণ্টা আগে বাংলাদেশ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টা আগে বাংলাদেশ ‘কেউ জানত না, এটাই ছিল তার শেষ জন্মদিন’ ৭ ঘণ্টা আগে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

Keine Kommentare gefunden


News Card Generator