English সর্বশেষ E-paper Today’s News বাংলাদেশ আন্তর্জাতিক মতামত খেলা বাণিজ্য বিনোদন জীবনযাপন প্রযুক্তি ও স্টার্টআপ সাহিত্য এক্সপ্লেইনার বিশ্লেষণ © 2026 thedailystar.net | Powered by: RSI Lab Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. পড়তে পারেন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ ঘণ্টা আগে বাংলাদেশ ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ৯ ঘণ্টা আগে আন্তর্জাতিক মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, কারা আছেন? ১ ঘণ্টা আগে ফুটবল তৃতীয় টার্মিনালের খসড়া চুক্তি: ১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয় ১০ ঘণ্টা আগে বাংলাদেশ আফগানিস্তান প্রিমিয়ার লিগ: দল পেলেন বাংলাদেশের সাকিব, নাহিদ ও শামীম ৬ ঘণ্টা আগে ক্রিকেট প্রশিক্ষণ ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, পাবেন বাংলাদেশিরাও ১১ ঘণ্টা আগে ক্যারিয়ার বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি ভিসা চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ১২ নভেম্বর থেকে এই ভিসা চালু হবে। এর আওতায় সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশিরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন এই ভিসার নাম ‘সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসা’। এর আওতায় যোগ্য বিদেশি নাগরিকেরা কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। এই ভিসার জন্য স্টুডেন্ট ভিসার প্রয়োজন হবে না। এই ভিসার মূল উদ্দেশ্য হলো বিদেশি নাগরিকদের বর্তমান পেশা, উচ্চশিক্ষার বিষয় বা নির্দিষ্ট কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর সুযোগ দেওয়া। পাশাপাশি পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। এই ভিসা পেতে আবেদনকারীর জন্য অস্ট্রেলিয়ায় অনুমোদিত স্পনসর থাকতে হবে। সাধারণ নিয়মে স্পনসর প্রতিষ্ঠানকে আবেদনকারীর জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়নও জমা দিতে হবে। পরে এর অনুমোদন দেবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। এই ভিসার আওতায় মূলত তিন ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে: কোনো পেশায় নিবন্ধন বা লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ। নির্দিষ্ট যোগ্য পেশায় দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর প্রশিক্ষণ। বিদেশে পেশাগত সক্ষমতা উন্নয়ন, উচ্চতর যোগ্যতা বা বিশেষ উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ। এই ভিসার মাধ্যমে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পাওয়া যাবে। তবে ভিসার মেয়াদ আবেদনকারীর প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করবে। তবে এতে অস্ট্রেলিয়ায় কোনো কাজ করার অনুমতি পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। ভিসা অনুমোদনের সময়ও তাকে দেশের বাইরেই অবস্থান করতে হবে। যেকোনো দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট প্রশিক্ষণের উদ্দেশ্য, অনুমোদিত স্পনসর ও প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন ছাড়া সাধারণ চাকরি বা পড়াশোনার বিকল্প হিসেবে এই ভিসায় আবেদনের সুযোগ নেই। সম্পর্কিত খবর মেয়াদ শেষের পরও হলে জিম সরঞ্জাম দিলো রাকসু, প্রশাসনের আপত্তি ৯ ঘণ্টা আগে ক্যাম্পাস জাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ: ক্যাম্পাসে ১২ বাস আটকে বিক্ষোভ ২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন ক্যাম্পাস বিশ্লেষণ / এইচএসসির ফলে ধাক্কা: এক দেশ, দুই শিক্ষাব্যবস্থা ও নিদারুণ বাস্তবতা ২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন বিশ্লেষণ এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে ২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন শিক্ষা জিপিএ-৫: নটরডেম কলেজ ৫ বোর্ডের চেয়েও এগিয়ে ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন শিক্ষা
প্রশিক্ষণ ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, পাবেন বাংলাদেশিরাও | আই নিউজ বিডি
প্রশিক্ষণ ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, পাবেন বাংলাদেশিরাও..
ছবি: সংগৃহীত
No comments found