উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির দুই হেভিওয়েট ক্লাবের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন রোটারডামে স্বাগতিক ফেইনুর্দকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইন্টার মিলান তবে রাতের অন্য ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলের লিড নিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ ব্যবধানে নাটকীয় হারের শিকার হয়েছে এএস রোমা
রোটারডামে ফেইনুর্দের মুখোমুখি হয়ে শুরু থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইন্টার মিলান ম্যাচের প্রথমার্ধেই দারুণ কৌশলগত ফুটবলে দুই গোল আদায় করে নেয় তারা দলের হয়ে প্রথম অর্ধে গোল দুটি করেন বিসেক ও এসপোসিটো এরপর দ্বিতীয়ার্ধে পিওতর জিলিনস্কি লক্ষ্যভেদ করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেরাজ্জুরিরা
অন্যদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঝোড়ো সূচনা করে রোমা ম্যাচের বয়স ১৮ মিনিট হওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি দলের পক্ষে প্রথম গোলটি করেন সোলে এবং পরবর্তীতে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যালেন ফলে প্রথম মিনিটেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিক ইউনাইটেড
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রেড ডেভিলদের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ এরপর আক্রমণের ধারা বজায় রেখে জোড়া গোল করে ইউনাইটেডকে অবিস্মরণীয় জয় এনে দেন মাথেউস কুনহা ম্যাচ শেষে রোমা কোচ গাসপেরিনি জানান, পেনাল্টি থেকে পাওয়া গোলটিই ইউনাইটেডকে ম্যাচে ফেরার মূল প্রেরণা জোগায়
'Eye News BD' app
Comments 0