প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ও যমুনা নদীর ওপর আরও একটি করে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন একই সঙ্গে পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নিতে বলেছেন তিনি মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সড়ক, সেতু, রেল, নৌ, পানি সম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান
বৈঠকে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু এবং রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সহকারী প্রেস সচিব জানান, নতুন পদ্মা ও যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা বর্তমানে চলমান রয়েছে আগামী বছরের সেপ্টেম্বরে এই সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে বলে বৈঠকে উল্লেখ করা হয় পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে একটি বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে এছাড়া, পদ্মা ব্যারেজ প্রকল্প শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়
বৈঠকে প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে আসে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ অর্থ, সেতু, পানি সম্পদ ও সড়ক পরিবহন বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন