আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ আটক ৪ | আই নিউজ বিডি

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ আটক ৪..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ আটক ৪..
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ আটক ৪..
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতা, নারী ও শিশু নির্যাতন মামলার আসামিও রয়েছেন গ্রেপ্তারদের তালিকায়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ বিভিন্ন মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার প্রতাপনগর গ্রামের মৃত আবু দাউদ ফকিরের ছেলে ও প্রতাপনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাছির মামুন ওরফে ছোট্ট (৪৫), দাতপুর গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে মো. জালাল বিশ্বাস (৫৫), খালিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. আবুল হোসেন (৫৫) এবং শ্বেতপুর গ্রামের মো. আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোনতাছির মামুন ওরফে ছোট্টর বিরুদ্ধে আশাশুনি থানায় ২০২৬ সালের ২৩ জুন দায়ের করা ২৩ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে মো. জালাল বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি। মো. আবুল হোসেন শৈলকুপা থানার সিআর ৩৬৭/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে অমেদ আলীকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

আশাশুনি থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

没有找到评论


News Card Generator