চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিতে মাউশি ডিজির 'পথ সুগম' করার অভিযোগ | আই নিউজ বিডি

চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিতে মাউশি ডিজির 'পথ সুগম' করার অভিযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিতে মাউশি ডিজির 'পথ সুগম' করার অভিযোগ..
চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিতে মাউশি ডিজির 'পথ সুগম' করার অভিযোগ..
ছবি: সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. কে এম এ এম সোহেলের বিরুদ্ধে অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে তার বিকল্প কাউকে খুঁজে পাওয়া না যায়। এই ঘটনা শিক্ষা প্রশাসনে নতুন বিত..

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. কে এম এ এম সোহেলের বিরুদ্ধে নিয়মিত চাকরিজীবন থেকে অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পথ মসৃণ করার অভিযোগ উঠেছে তিনি একইসঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন অভিযোগকারীদের মতে, আগামী বছরের আগস্টে নতুন মহাপরিচালক নিয়োগের সময় যাতে তার যোগ্যতার ধারেকাছেও কাউকে পাওয়া না যায়, সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, বর্তমান ডিজি এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে তার সম্ভাব্য উত্তরসূরিদের 'মরণকামড় দিয়ে সাইজ' করার মিশন সম্পন্ন হয়েছে তাদের দাবি, আগামী দিনগুলোতে মূলধারার কোনো সংবাদপত্রে বা টেলিভিশনে মহাপরিচালকের বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রতিবেদনও থাকবে না এমনকি, দীপু মনি সিন্ডিকেটের সদস্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট মামলার আসামীদেরও এখন সাংবাদিক পরিচয়ে মাউশি অধিদপ্তরে দেখা যায় বলে অভিযোগ উঠেছে

কর্মকর্তারা আরও জানান, মাদ্রাসা ও কারিগরি খাতের উগ্রবাদী শিক্ষক নেতাদের সঙ্গেও বর্তমান ডিজির নিবিড় যোগাযোগ রয়েছে এছাড়া, সরকারি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করার সাহস না থাকা সত্ত্বেও টাকার মেশিন চালানোর গোপন ইচ্ছা পোষণকারী শতাধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বেশি ফান্ডওয়ালা বেসরকারি স্কুল, কলেজ এবং ডিগ্রি ও অনার্স লেভেলের কলেজে অধ্যক্ষ পদে বসিয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এর মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগের সময় 'দানবাক্সে দাতাসদস্যের' অভাব হবে না বলে অভিযোগকারীদের ধারণা

শিক্ষা প্রশাসন বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের মতে, এই পরিস্থিতি স্মরণকালের সেরা দুর্নীতিবাজ মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের আমলের কথা মনে করিয়ে দেয় ফাহিমা খাতুনও সমিতির সভাপতি পদটি বগলদাবা করে টাকার বিনিময়ে এমপিওভুক্তি ও বদলি বাণিজ্য চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে বর্তমান পরিস্থিতিতেও আগামী বছরের জুলাই মাসে কিছু পত্রিকায় ফরমায়েশি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বর্তমান ডিজিকেই আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পক্ষে জনমত তৈরির চেষ্টা করা হবে বলে মাদ্রাসা ও পাঠ্যপুস্তক বোর্ডের কয়েকজন ক্যাডার কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন

Inga kommentarer hittades


News Card Generator