ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু, আবেদন ফরমের মূল্য ১০০ টাকা | আই নিউজ বিডি

ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু, আবেদন ফরমের মূল্য ১০০ টাকা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু, আবেদন ফরমের মূল্য ১০০ টাকা..
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু, আবেদন ফরমের মূল্য ১০০ টাকা..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করা হচ্ছে।

তবে শুধু আবেদন করলেই ই-রিকশার নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-রিকশা প্রস্তুত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে। এরপর স্থানীয় সরকার বিভাগ জারিকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করে সিটি করপোরেশনে আবেদন জমা দিতে হবে।

মঙ্গলবার ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, আজ থেকে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম চলাচলের অনুমতিপত্র নয়, এটি কেবল নিবন্ধনের আবেদনপত্র। আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ করে বুয়েটের ক্লিয়ারেন্সসহ আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।

ই-রিকশা ব্যবস্থাপনাকে নিয়মের আওতায় আনতে নির্ধারিত মডেলের যান তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ নির্ধারণ করা হবে বলেও জানান প্রশাসক। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবহার বন্ধে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোন নির্ধারণ এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করা হবে।

একসঙ্গে সব ই-রিকশা বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে আবদুস সালাম বলেন, ধাপে ধাপে যানগুলোকে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে শর্ত পূরণ করা ৫০০, ১ হাজার বা ২ হাজার ই-রিকশা—যতগুলোই হোক—পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে।

ফরম সংগ্রহের নিয়ম

মঙ্গলবার থেকে ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম নিতে পারবেন।

No se encontraron comentarios


News Card Generator