বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি… | আই নিউজ বিডি

বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জুলহাস মিয়া..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জুলহাস মিয়া..
বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জুলহাস মিয়া..
ছবি: সংগৃহীত
****

পটুয়াখালীর রাঙাবালী উপজেলার ৭১ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজনীতিবিদ ও সমাজসেবক মো. জুলহাস মিয়া, যিনি মৃধা জুলহাস নামেও পরিচিত।

গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁর সভাপতিত্বে চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের স্মারক নম্বর বশিবো/বিঅ/২০২৬/৩৮৬৬ অনুযায়ী অনুমোদিত কমিটির মেয়াদ ২০২৭ সালের ১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. ফরহাদ মনি, অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আনোয়ার হোসেন এবং পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব হুসাইন।

জুলহাস মিয়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির ছাত্র ও বৃত্তি কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাঁর নতুন দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে নতুন কমিটি।

নতুন দায়িত্ব পাওয়ায় মো. জুলহাস মিয়াকে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Walang nakitang komento


News Card Generator