বিশ্বনাথের রামধানা গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সরফ রাজ আহমদ সফা চেয়ারম্যানের সহধর্মিণীর কুলখানি অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রামধানা গ্রামে মরহুম সরফ রাজ আহমদ সফা চেয়ারম্যানের সহধর্মিণী ও ফ্রান্স প্রবাসী বিশ্বনাথ নিউজ টুয়েন্টি ফোর ডটকমের উপদেষ্টা লুৎফুর রহমান লিজাদের মায়ের কুলখানি সম্পন্ন।
৩ রা নভেম্বর রোজ মঙ্গলবার বাদ জোহর নিজ বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুলখানি অনুষ্ঠানের পূর্বের রাতে খতমে কোরআন, ও মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কুলখানি অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান, অলংকারি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান, খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াসউদ্দিন সাদি, সালিশ ব্যাক্তিত্ব ফারুক আহমদ, সাজি দুর রহমান সোহেল, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথনিউজের উপদেষ্টা জবির আহমদ নাজমুল, বিশ্বনাথ নিউজের সম্পাদক ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ নিউজের নির্বাহী সম্পাদক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য মাজহারুল ইসলাম সাব্বির, সদস্য ও সিলেটের আজকালের সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আব্দুল্লাহ, আরকুম আলী ও হাবিবুর রহমান, সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।