মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশন | আই নিউজ বিডি

মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশন..
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশন..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পল্লবীর কালশী রোডে এ ঘটনা ঘটে। তবে হামলাকারীরা আন্দোলনরত পোশাকশ্রমিক কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিনের আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় জড়ো হন শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এর মধ্যেই কালশী রোডে এক পুলিশ সদস্যকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এর আগে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। এ সময় আনুমানিক ৫০০ থেকে ৬০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মিরপুর-১০ গোলচত্বরে অতিরিক্ত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এদিকে, এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় মিরপুর-১১ স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রাখা হয়েছে।

যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে সহিংস পরিস্থিতির কারণে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator