সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর | আই নিউজ বিডি

সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর..
সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর..
ছবি: সংগৃহীত
****

সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তর করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশকে আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটলে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশকে।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ১৭ হাজার সেচপাম্পকে সৌরচালিত বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না।

এ সময় দিনের বেলায় অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

לא נמצאו הערות


News Card Generator