মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
হানজালা উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের জলফু মিয়ার ছেলে। সোমবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে লাকড়ি সংগ্রহের জন্য নদীর পাড়ে যায় সে। একপর্যায়ে পানিতে পড়ে নিখোঁজ হয় শিশুটি।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে হবিগঞ্জ থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। সন্ধ্যায় নদী থেকে হানজালার মরদেহ উদ্ধার করা হয়।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No se encontraron comentarios


News Card Generator