দেবহাটা-কালিগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

দেবহাটা-কালিগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
দেবহাটা-কালিগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২
দেবহাটা-কালিগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) ও ৪ কেজি গাঁজা উদ্ধার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সাইদুর রহমান পল্টু (৪৩) ও রাশিদা বেগম (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাহাঙ্গীর আলম ওরফে মনি নামে আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

সোমবার (২ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে দুই উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার এসআই (নিঃ) মো. বেলায়েত হোসেন, এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দি (৭২) নামের এক ব্যক্তির বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগমকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে মনির বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম ওরফে মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ আরও জানিয়েছে, কালিগঞ্জের ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিকে আইনের আওতায় আনতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পৃথক দুই অভিযানে মোট ৩০০ বোতল ফেয়ারডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানের তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। মাদক কারবার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

No comments found


News Card Generator