শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে… | আই নিউজ বিডি

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী..
শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী..
ছবি: সংগৃহীত
****

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা, সেটি ইতোমধ্যে গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। মুখোশধারী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে অথবা খুব শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিকদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে দেখতে হবে। বাস্তবতার নিরিখেই মজুরি নির্ধারণ করা হবে। এ বিষয়ে অসন্তোষের কিছু নেই।

没有找到评论


News Card Generator