ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের আরও ২ দিনের রিমান্ড | আই নিউজ বিডি

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের আরও ২ দিনের রিমান্ড..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের আরও ২ দিনের রিমান্ড..
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের আরও ২ দিনের রিমান্ড..
ছবি: সংগৃহীত
****

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ডিবি পুলিশ মিন্টুকে পুনরায় নিজেদের হেফাজতে নেয়। এদিকে, এ মামলায় আলামিন ও আনিসুর রহমান নামে আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে তিন দিনের রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মিন্টুকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তবে সেদিন শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা দুর্বৃত্তরা শাকিলকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর দিন রাতেই ডিবি পুলিশ সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরদিন ২৭ অক্টোবর আদালত তার প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

没有找到评论


News Card Generator