মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা… | আই নিউজ বিডি

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মোঃমিজানুর রহমান  সম্পাদক মাসুদুর রহমান শহীদ..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মোঃমিজানুর রহমান  সম্পাদক মাসুদুর রহমান শহীদ..
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মোঃমিজানুর রহমান  সম্পাদক মাসুদুর রহমান শহীদ..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মোঃমিজানুর রহমান  সম্পাদক মাসুদুর রহমান শহীদ

মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদুর রহমান শহীদ।

রোববার (১ নভেম্বর) মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদুর রহমান শহীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ  ছিরু মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিউর রহমান ফাকের, মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুন অর রশিদ, বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি শামীমুজ্জামান শামীম, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং নগরকান্দা ও সালথা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুল খায়ের সিকদার।

সভায় জমির পরিমাপের শুদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, ডিজিটাল সার্ভেয়িং পেশার মানোন্নয়ন এবং সার্ভেয়ারদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

সাধারণ সভায় ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সার্ভেয়ারদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

לא נמצאו הערות


News Card Generator