রাঙ্গুনিয়ায় শিক্ষার বেহাল চিত্র, অকৃতকার্য ১ হাজার ৯৬ জন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, রাঙ্গুনিয়ার ৯টি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৪০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৯৫..
Chia sẻ lên Eidok
রাঙ্গুনিয়ায় শিক্ষার বেহাল চিত্র, অকৃতকার্য ১ হাজার ৯৬ জন
Ảnh: tư liệu
রাঙ্গুনিয়ায় শিক্ষার বেহাল চিত্র, অকৃতকার্য ১ হাজার ৯৬ জন
 
 

 

নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র উঠে এসেছে। এইচএসসি ও আলিম—দুই পরীক্ষাতেই পাসের হার বোর্ডের গড়ের তুলনায় কম। বিশেষ করে আলিম পরীক্ষায় পাসের হার আরও নিম্নমুখী। দুই পরীক্ষায় মোট ২ হাজার ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৫১ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ৯৬ জন। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭ জন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, রাঙ্গুনিয়ার ৯টি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৪০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৯৫৪ জন। উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ৪৬.৮২ শতাংশ। বিপরীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৫২.০৭ শতাংশ। অর্থাৎ বোর্ডের তুলনায় রাঙ্গুনিয়ায় পাসের হার ৫.২৫ শতাংশ কম। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪ জন।


এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানভিত্তিক চিত্রেও রয়েছে হতাশা। রাঙ্গুনিয়া মহিলা কলেজে পাসের হার সর্বোচ্চ ৬৩.৩৬ শতাংশ। অন্যদিকে রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ২০ শতাংশ। রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪০৩ জন। এ প্রতিষ্ঠানে পাসের হার ৪৭.০৮ শতাংশ।


অন্যদিকে ৭টি মাদ্রাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নেন ২৫৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১১ জন এবং অকৃতকার্য হয়েছেন ১৪২ জন। উপজেলায় আলিম পরীক্ষায় পাসের হার ৪৩.৮৭ শতাংশ। অথচ মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬১.০৭ শতাংশ। বোর্ডের তুলনায় রাঙ্গুনিয়ায় পাসের হার ১৭.২০ শতাংশ কম। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন।


আলিম পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কোনো মাদ্রাসার পাসের হারই ৭০ শতাংশের ঘরে পৌঁছায়নি। সর্বোচ্চ পাসের হার রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসায় ৬৪.১০ শতাংশ। অন্যদিকে মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাসের হার মাত্র ২৬.৩২ শতাংশ।


ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এইচএসসি ও আলিম উভয় পরীক্ষায় রাঙ্গুনিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের গড় পাসের হারের চেয়ে পিছিয়ে রয়েছে। বিশেষ করে আলিম পরীক্ষায় বোর্ডের সঙ্গে পাসের হারের ব্যবধান উদ্বেগজনক।


শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


সংশ্লিষ্টদের মতে, শুধু পরীক্ষার ফল প্রকাশ নয়, কোন কোন কারণে এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তা প্রতিষ্ঠানভিত্তিকভাবে পর্যালোচনা করা জরুরি। অন্যথায় আগামী বছরগুলোতেও এ ধরনের হতাশাজনক ফলাফলের পুনরাবৃত্তি ঘটতে পারে।


উল্লেখ্য, ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা Tôn giáo và Giáo dục জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 55 Views সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ Tôn giáo và Giáo dục সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ 96 Views ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। Tôn giáo và Giáo dục ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। 77 Views ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে Tôn giáo và Giáo dục ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে 55 Views শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা Tôn giáo và Giáo dục শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা 211 Views শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান Tôn giáo và Giáo dục শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান 66 Views পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ Tôn giáo và Giáo dục পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ 92 Views