মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(৩১অক্টোবর) সকালে দীঘিনালায় উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির আয়োজনে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে হলরুমে নতুন কমিটি গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে ভোট গ্রহন হয়। সভাপতি পদে রেয়াংর্ক্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীঘিনালা উপজেলার তিনবারের শ্রেষ্ট প্রধান শিক্ষক বর্তমান সভাপতি উষা আলো চাকমা ১৬৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী অনার্থ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৩৪ ভোট পেয়েছে। বিনা প্রতিদন্ধীতায় ছোট মেরুং দাখিল মাদ্রসার সিনিয়র সহকারী শিক্ষক মো: আল হেলাল মাসুদ সাধারন সম্পাদক ও বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিপন জ্যোতি চাকমা অর্থ সম্পাদক নির্বাচিত হন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জয় চন্দ্র চাকমা দীঘিনালায় উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতি। পরবর্তিতে ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।