বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল | আই নিউজ বিডি

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল
বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি, সবাই ফেল
ছবি: সংগৃহীত
****

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো হলো—গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজের ৪৬ জন, বাগবাড়ি মডেল মহিলা কলেজের ৩ জন, গোসাইবাড়ি মহিলা কলেজের ২ জন, দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজের ২ জন এবং আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Aucun commentaire trouvé


News Card Generator