তালার কুমিরায় দুই ইজিবাইকের সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

তালার কুমিরায় দুই ইজিবাইকের সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর শিশুর মৃত্যু..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
তালার কুমিরায় দুই ইজিবাইকের সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর শিশুর মৃত্যু..
তালার কুমিরায় দুই ইজিবাইকের সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর শিশুর মৃত্যু..
ছবি: সংগৃহীত
ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিভে গেল ১১ বছরের তাজমিরার জীবন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাজমিরা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাটকেলঘাটা-তালা সড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজমিরা খাতুন তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্বাজ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে তালা থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইকের সামনের আসনে বসে থাকা তাজমিরা গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইকের সংঘর্ষে মেয়েটির মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্কতা ও যানবাহনের নিরাপদ গতি নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এনেছে এ দুর্ঘটনা।

Ingen kommentarer fundet


News Card Generator