৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন | আই নিউজ বিডি

গাইবান্ধা

৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

শাপলা গণহত্যা’র বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।..
Eidok-এ শেয়ার
৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা’র বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৫ মে) বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি শাওন হাসান, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আল কারযাভী, গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহম্মেদ, পৌর শাখা সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি সৈয়দ আজহার, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সেক্রেটারি তারিকুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১৩ সালের ৫ মে ফ্যাসিস্ট সরকারের দোসররা শাপলা চত্বরে নির্মমভাবে গণহত্যা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। এ ঘটনার বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক।’ তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ‘এদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই দিন রক্তাক্ত ইতিহাস রচনা করা হয়েছিল। কিন্তু কোনো নির্যাতন, দমন-পীড়ন দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যাবে না। বরং শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই ইসলামপন্থীরা আরও সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে।'

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত اخبار منطقه সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা اخبار منطقه শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন اخبار منطقه মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া اخبار منطقه সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক اخبار منطقه সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ اخبار منطقه উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views