৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন | আই নিউজ বিডি

গাইবান্ধা

৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

শাপলা গণহত্যা’র বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।..
Eidok-এ শেয়ার
৫ মে’র গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা’র বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৫ মে) বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি শাওন হাসান, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আল কারযাভী, গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহম্মেদ, পৌর শাখা সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি সৈয়দ আজহার, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সেক্রেটারি তারিকুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১৩ সালের ৫ মে ফ্যাসিস্ট সরকারের দোসররা শাপলা চত্বরে নির্মমভাবে গণহত্যা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। এ ঘটনার বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক।’ তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ‘এদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই দিন রক্তাক্ত ইতিহাস রচনা করা হয়েছিল। কিন্তু কোনো নির্যাতন, দমন-পীড়ন দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যাবে না। বরং শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই ইসলামপন্থীরা আরও সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে।'

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ أخبار المنطقة ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার أخبار المنطقة সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু أخبار المنطقة চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা أخبار المنطقة চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ أخبار المنطقة চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত أخبار المنطقة সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views