বান্দরবান

দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখা

****
Podijeli na Eidoku
দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখা
Foto: arhiva

সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয়,বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান,জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা সহ বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দুই দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টা  কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখা।


সোমবার (৫ই মে) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীরা নিজ নিজ আদালত চত্ত্বরে অবস্থান করে কর্মবিরতি পালন করেন।


এসময়  বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান বলেন ২০১৮ সাল থেকে দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে দাবী তোলা হয়েছে, দাবীর বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে।


আলোচনায় দাবী বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
তিনি বলেন অন্তবর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে গত ১২ নভেম্বর ২০২৪ তারিখ কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দুই দফা দাবী উত্থাপন করলেও অন্তবর্তীকালীন সরকারের নিকট বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক জমাকৃত প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি।


এসময় তিনি বলেন সরকারের পক্ষ থেকে তাদের দুই দফা বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায়  পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে আজ এ কর্মবিরতি পালনে বাধ্য হয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রধান উপদেষ্টা সামির হোসাইন,উপদেষ্টামন্ডলীর সদস্যগণ, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মচারী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Zakon-Sud ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 76 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Zakon-Sud শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 73 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Zakon-Sud শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 85 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Zakon-Sud শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 727 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Zakon-Sud নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 100 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Zakon-Sud সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 85 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Zakon-Sud শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 108 Views